1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

দিনাজপুরে ছিনতাই মালামালসহ ২জন গ্রেপ্তার

  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ৪.৩২ পিএম
  • ২৫০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরে ছিনতাই হওয়া মালামাল উদ্ধারসহ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিসি ফুটেজ দেখে আসামি শনাক্ত করে ঘটনার সঙ্গে জড়িত দুই ছিনতাইকারীকে ২৮মার্চ দিনাজপুর শহরের শেখপুরা রেলঘুণ্টি এলাকা থেকে আটক করা হয় ।

আটককৃতরা হলেন- দিনাজপুর সদরের শেখপুরা রেলঘুণ্টি এলাকার মো. আব্দুর রহমানের ছেলে মো. আসাদুজ্জামান আকাশ (২২) এবং আব্দুল মান্নানের ছেলে মো. জুয়েল (২২)।

আটককৃতদের দেয়া স্বীকারোক্তি ও স্বর্ণ গলানো কারিগরের দেয়া তথ্য অনুযায়ী দিনাজপুর চকবাজার ‘শীর্ষ মহল’ স্বর্ণের দোকান থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনের গলিত স্বর্ণ, ছিনতাই কাজে ব্যবহৃত একটি ১৫০সিসি কালো রঙের জিক্সার মোটরসাইকেল ও স্বর্ণ বিক্রির নগদ ৩০হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯মার্চ) সকাল ১১টায় দিনাজপুর কোতোয়ালি থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শেখ জিন্নাহ আল মামুন

তিনি বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে দিনাজপুরে ঘটে যাওয়া একের এক ছিনতাইয়ের প্রতিটি ক্ষেত্রেই ছিনতাই হওয়া মালামাল উদ্ধার করতে এবং আসামি ধরতে দিনাজপুর পুলিশ সফল হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৬ মার্চ দিনাজপুর শহরের বাসুনিয়াপট্টি পার্টি সেন্টারের সামনে মোছাম্মৎ আরিফা ইসলাম নামে এক নারী ছিনতাইয়ের শিকার হন। এ ঘটনায় সে দিনাজপুর কোতোয়ালি থানায় একটি এজাহার দাখিল করলে ২৮ তারিখে অভিযানে নামে পুলিশ।

ঘটনাস্থলের সিসি ফুটেজ সংগ্রহ করে আসামি শনাক্ত করে দিনাজপুর শেখপুরা রেলঘুণ্টি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য মতে মালামাল উদ্ধার করা হয়।আটকৃতদের আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com