1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

নবাবগঞ্জে রডের আঘাতে শিশুর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১০.৩৩ পিএম
  • ২৮৬ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে বাড়ির পাশে খেলা করার সময় এক শিশুর হাতে থাকা রড শরীরে ঢুকে সিয়াম (৩) নামের অপর এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২২ মার্চ) দুপুরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের হরিনাথপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

মারা যাওয়া সিয়াম একই গ্রামের  জাকির হোসেনের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান মোহাম্মদ সালাউদ্দিন মাসুম বলেন, আজ শুক্রবার দুপুরে হরিনাথপুর গ্রামে বাড়ির পাশে দুই শিশু খেলা করছিল। এসময় এক শিশুর হাতে থাকা রড সিয়ামের শরীরে ঢুকে যায়। চিৎকার শুনে স্থানীয়রা আহত সিয়ামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়।

ওসি তাওহীদুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবরটি জেনেছি। এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দেননি। ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com