1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

বিনপিকে রেকর্ড ফাঁস করার ভয় দেখালেন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ৪.১৫ পিএম
  • ২৪০ Time View

বিএনপি নেতাদের উদ্দেশ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির দু’একজন ঘনঘন প্রেস কনফারেন্স করছে। তারা নির্বাচনের আগে সরকারের সঙ্গে লাইন দিয়েছিল৷ বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো৷

শুক্রবার (২২ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারী দেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে যারা সরকারের সঙ্গে লাইন দিয়েছিল, কিন্তু হিসেবে মিলে নাই, এখন তারা মিডিয়ার সামনে এসে নানান কথা বলা শুরু করেছে। বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দেবো। সুতরাং আমরা চিনি জানি কতজন লাইন দিয়েছিল সে তালিকাও আমাদের কাছে আছে।

মন্ত্রী বলেন, বিএনপি নেতারা এখন সুন্দর সুন্দর কথা বলে, তারা আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আসলে এরা সবাই রাজনীতির কাক৷ ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে কাকদের সন্নিবেশ ঘটিয়ে জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল। রাজনীতির কাকরা যেখানেই ক্ষমতার উচ্ছিষ্ট পায় সেখানেই ছুটে যেতে চায়। এই রাজনীতির কাকরা ক্ষমতার উচ্ছিষ্ট ঠিক মতো পাই নাই বলেই তো লাইন দেওয়ার পরেও তারা ভিন্ন লাইনে কথা বলা শুরু করেছে। আমরা সবাইকে চিনি-জানি, সবার গোমর আমাদের কাছে জমা আছে।

ড.মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি ড. মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই যে, তিনি একজন জ্যেষ্ঠ নাগরিক। তার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা দুটি রেখেই বলতে চাই, দেশে যখন বন্যা হয় তখন তাকে দেখা যায় না। দেশে যখন মানুষ পুড়িয়ে হত্যা করা হয় তখন কোনো বক্তব্য শোনা যায় না। দেশে যখন কোনো দুর্যোগ হয় তখন তিনি বিদেশে ব্যস্ত থাকেন পুরস্কার নেওয়ার জন্য। আপনারা জানেন তিনি কিছুদিন আগে আদালত কর্তৃক শাস্তিপ্রাপ্ত-সাজাপ্রাপ্ত হয়েছেন৷ এর মধ্যে দেখলাম তিনি বাকু সম্মেলনে যেয়ে পুরস্কার গ্রহণ করেছেন৷ পৃথিবীতে যত ধরনের পুরস্কার আছে সব জায়গায় তার লবিস্ট ফার্ম যোগাযোগ করে এখান থেকে পুরস্কার আনে৷ আমার প্রশ্ন হচ্ছে, যাকে দেশের কোনো কাজে কোনো সময় পাওয়া যায় না৷ তাকে যদি কেউ পুরস্কার দিয়ে বেড়ায় সেটি অত্যন্ত হাস্যকর৷

মন্ত্রী বলেন, এই ধরনের আরও কিছু ব্যক্তি বিশেষ আছে যারা দেশকে পিছিয়ে দিতে চায়, তাদের সঙ্গে যোগাযোগ করে দেশকে খারাপ ভাবে বিদেশীদের সামনে উপস্থাপন করেন। বিএনপি এবং জামায়াত মিলে নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা করেছিল৷ কিন্তু সেই অপচেষ্টা ভেসতে গেছে। দেশে অত্যন্ত সুন্দর,অবাধ,নিরপেক্ষ, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানের উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই কারণে পৃথিবীর ৮০টা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন।

বঙ্গবন্ধু সম্পর্কে মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সমস্ত প্রেরণার উৎস৷ আজকে জননেত্রী শেখ হাসিনার দেশ পরিচালনার সমস্ত প্রেরণার উৎসও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ বঙ্গবন্ধুর বিরুদ্ধাচারিরা,দেশের বিরুদ্ধাচারিরা যেমন রাজনীতিতে পরাস্থ হয়ে ষড়যন্ত্র করেছিল তেমনি আজকেও জননেত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশের বিরুদ্ধেচারিরা, জননেত্রী শেখ হাসিনার প্রতিপক্ষ রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়েছে৷ সেই কারণে তারা নানা ষড়যন্ত্র করছে৷ ষড়যন্ত্রকারীরা থেমে নেই৷ আমি মুক্তিযুদ্ধের সব স্বপক্ষের শক্তিকে আহ্বান জানাবো এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com