1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ

  • আপডেট : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, ১১.৪৫ এএম
  • ১৯৬ Time View

প্রেসিডিয়াম সদস্য পদ থেকে সাহিদুর রহমান টেপাসহ আরও কয়েকজন নেতাকে অব্যাহতির ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ পাঠান সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর।

নোটিশে উল্লেখ করা হয়েছে- ‘জাতীয় পার্টির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলমের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য মো. সাহিদুর রহমান টেপাকে তার পদ হইতে অব্যাহতি দেয়া হয়েছে।’

‘৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় মুজিবুল হক চুন্নু ও জি এম কাদেরকে পদ থেকে অব্যাহতি দেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ। পরে ৯ মার্চ দশম জাতীয় সম্মেলন করেন রওশন এরশাদ। এ সময় ডেলিগেটদের কণ্ঠভোটে রওশন এরশাদকে চেয়ারম্যান ও সাহিদুর রহমানকে ১ নম্বর কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়।’

‘অব্যহতি দেয়ার পর আপনি (জিএম কাদের) ও মুজিবুল হক চুন্নু কাউকে অব্যাহতি দেয়ার ক্ষমতা রাখেন না। এরপরও ১৪ জানুয়ারি আপনার নিয়ন্ত্রাণাধীন দল থেকে সাহিদুর রহমানকে পদ থেকে অব্যাহতি দিয়েছেন। যা আইনগতভাবে অযৌক্তিক। এতে সাহিদুর রহমানের ৫০ কোটি টাকার মান-সম্মানের ক্ষতি হয়েছে। এর জন্য তিনি আপনার (জিএম কাদের) বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নিতে পারেন।’

নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে অব্যাহতি দেয়ার বিষয়ে প্রচারিত বিজ্ঞপ্তি ভুল স্বীকার করতে বলা হচ্ছে। অন্যথায় আপনার বিরুদ্ধে সাহিদুর রহমান আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবেন বলেও উল্লেখ করা হয়। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com