1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

হাতীবান্ধায় জাতীয় পতাকা তৈরি ও উত্তোলনে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪, ৪.০৬ পিএম
  • ২৭৫ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পতাকা তৈরি ও উত্তোলনের সঠিক নিয়ম সম্পর্কে জানাতে লিফলেট বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’র উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে ব্যবসায়ীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল জব্বার, সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, বাংলাদেশ স্কাউটের উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক জালাল উদ্দীন প্রমুখ। 

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উপজেলা সভাপতি রোকনুজ্জামান সোহেল বলেন, জাতীয় দিবস গুলোতে বিভিন্ন জন নিয়ম না জেনেই পতাকা উত্তোলন করেন। 

এ বিষয়টিকে সচেতন করতে আজকের এই লিফলেট বিতরণ। 

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বিভিন্ন দিবসে জাতীয় পতাকা যেন যথা যোগ্য মর্যাদায় ও সঠিক পরিমাপে উত্তোলন করতে পারি তার জন্যই আজকের এই লিফলেট বিতরণ। জাতীয় পতাকা সঠিক নিয়ম ও মাপ না জেনে উত্তোলন করা আইনত দন্ডনীয় অপরাধ তাই সকলেই সঠিক নিয়ম জেনেই পতাকা উত্তোলন করবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com