1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৪ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মার্কেন্টাইল ব্যাংক সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক মাধবপুরে মহাসড়ক দখল করে রিক্সার দাপট যানজটে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশ প্রেস ইউনিটির মুক্ত সভা ঢাকায় বিওয়াইডির সবচেয়ে বড় শোরুম উদ্বোধনের পাশাপাশি গাড়ি হস্তান্তর আইএফআইসি ব্যাংক ও আকিজ রিসোর্স এর মধ্যে ক্যাশ ম্যানেজমেন্ট বিষয়ক চুক্তি স্বাক্ষর দারাজ ৫.৫ মেগা ইদ সেল: গিভঅ্যাওয়ে ও বিশেষ সব অফারে এই ঈদে দারাজের দারুণ চমক ডাসকো ফাউন্ডেশনের ‘সাওয়াব’ প্রকল্প উদ্বোধন, বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ রূপগঞ্জে এসএসসি পরীক্ষার্থী অভিভাবকদের সাথে আবু মাসুমের মতবিনিময়  ও শিক্ষা বিষয়ক ক্যাম্পেইন, খাদ্য বিতরণ

প্রার্থীতা ফিরে পেলেন আবু বক্কর সিদ্দিক শ্যামল

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৯.৫০ পিএম
  • ২৭৯ Time View

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধিঃ লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে আদালতে রিট  করার পর প্রার্থীতা ফিরে পেলেন জেলা আওয়ামিলীগের সদস্য, হাতীবান্ধা উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর শ্যামল। 

এর আগে লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ০৯ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও একটি রিট আবেদনের প্রেক্ষিতে উপনির্বাচন স্থগিত করেন হাইকোর্ট। কিন্তু গত ২৮  ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই রিট পিটিশনটি আট সপ্তাহের জন্য স্থগিত করেন। এবং আগামী ৩ মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার। 

কোর্টের দেওয়া আদেশের প্রেক্ষিতে প্রার্থী আবু বক্কর সিদ্দিক শ্যামল আপিল করলে গত ২৮ ফেব্রুয়ারি শুনানি শেষে সুপ্রিম কোর্টের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম বাংলাদেশ নিবাচন কমিশন সচিবালয়কে আবু বক্কর সিদ্দিক শ্যামলের উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা হওয়ার নির্দেশ দেন।

সেই আদেশের প্রেক্ষিতে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আগামী ৩ এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে আবু বক্কর সিদ্দিক শ্যামলকে অনুমতি প্রদান করেন। 

এবিষয়ে আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, জেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে আর কোন বাঁধা নেই। আজকে মনোনয়ন ফরম জমা দিয়েছি এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাকে মোবাইল ফোন প্রতীক বরাদ্দ দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com