1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

রমজানে একবারের বেশি ওমরাহ বন্ধ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৯.৪১ পিএম
  • ২৪৩ Time View

পবিত্র রমজান মাসে কাবা শরিফ ও মসজিদুল হারামে মুসল্লির ভিড় কমাতে একাধিকবার ওমরাহ ও কাবা শরিফ তাওয়াফের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা রমজান মাসে একাবারের বেশি ওমরাহ করার অনুমতি দেবেন না। এই নিয়ম মেনে চলতে তারা এই রোজায় একাধিকবার ওমরাহ পালন করতে চাওয়া ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মূলত রোজার সময় অন্যদের আরও সহজে ওমরাহ পালন ও কাবা শরিফ তাওয়াফের সুযোগ দিতে এবং মসজিদুল হারামে ভিড় কমাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি আরবে হজ ও ওমরাহ পালন সহজ করতে নুসুক নামে একটি অ্যাপ চালু করেছে দেশটির সরকার। সৌদি সরকারের নতুন সিদ্ধান্তের বিষয়টি নিয়ে নুসুক অ্যাপও আপডেট করা হয়েছে।নতুন সিদ্ধান্ত অনুসারে, কোনো ব্যক্ত যদি দ্বিতীয়বার ওমরাহ পালনের জন্য নুসুকে রেজিস্ট্রেশনের চেষ্টা করেন সেক্ষেত্রে নুসুক অ্যাপ তাকে বাধা দেবে অর্থাৎ তার রেজিস্ট্রেশন হবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com