1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

গাইবান্ধায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ৫.৪৬ পিএম
  • ৩০৯ Time View

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধায় দিনব্যাপী নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে আজ রবিবার (১৭ মার্চ) সকাল ৯টায় পৌরপার্কের বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পামাল্য অর্পন করা হয়। 

এতে জাতীয় সংসদের সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর, জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা জেলা আওয়াসীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রউফ তালুকদার, পৌর মেয়র মো. মতলুবর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পমাল্য অর্পণ করেন। এছাড়া জেলা পর্যায়ের বিভাগীয় দপ্তরসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন করা হয়। 

পরে জেলা প্রশাসনের আয়োজনে পৌর শহীদ মিনার চত্বরে শত ক্ষুদে মুজিবের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আহমেদ উদ্দিন শাহ শিশু নিকেতন স্কুল ও কলেজের ছাত্রী কাজী আফিসা আলিফের সভাপতিত্বে শিশুদের অংশগ্রহণে আলোচনা সভায় বক্তব্য দেন আবির রহমান, মাহিয়া যারিন তাসনিম, আনান হোসাইন, শামীন ইয়াসার শামস প্রমুখ। 

এছাড়া দিবসটি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, দিনব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান ও রক্তদান, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, জেলার সকল মসজিদে দোয়া মাহফিল ও বিভিন্ন মন্দির গীর্জায় এবং অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের ইফতার পরিবেশন, সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে আলোকসজ্জা, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। 

এদিকে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে কোরআন খানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৫৬ জন শিশু-কিশোরকে পুরস্কৃত করা হয়। সন্ধ্যায় পৌর পার্কে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com