1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

নির্বাচিত না হলে রক্তের বন্যা বয়ে যাবে

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১১.৪৯ এএম
  • ২৫৩ Time View

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি জয়ী না হলে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের অবসান ঘটবে। তিনি আরও বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নির্বাচিত না হতে পারলে যুক্তরাষ্ট্রজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে। স্থানীয় সময় শনিবার (১৬ মার্চ) ওহাইও অঙ্গরাজ্যে এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ট্রাম্প এমন হুঁশিয়ারি দেন।

রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনবিসি নিউজ। 

তবে রক্তের বন্যা দিয়ে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট কী বোঝাতে চেয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্রের গাড়ি ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলার মধ্যে তিনি ওই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

৭৭ বছর বয়সী ট্রাম্প এসময় বাইডেনকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন। তার সমালোচনা করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন মেক্সিকোতে গাড়ি বানিয়ে তা আমেরিকাতে বিক্রি করছে। আমি নির্বাচিত হলে তারা এটি করতে পারবে না। আমি যদি নির্বাচিত না হই তাহলে দেশজুড়ে রক্তের বন্যা বয়ে যাবে।   

চলতি বছরের নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে নিজ নিজ দল ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টি থেকে নিজেদের প্রেসিডেন্ট প্রার্থিতা নিশ্চিত করেছেন জো বাইডেন ও ট্রাম্প।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com