1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
Title :
‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা

ঘোড়াঘাটে ২ পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১০.০৪ পিএম
  • ৪৫২ Time View

স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের ঘোড়াঘাটে আগুনে ২টি পরিবারের বাড়িঘর ও মালামাল পুড়ে ভষ্মিভূত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি পরিবারের ৭ কক্ষে থাকা আসবাবপত্র, কাপড় চোপড়সহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে এলাকায় দক্ষিণ দেবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ দেবীপুর গ্রামের বাসিন্দা আছম উদ্দিনের ছেলে আব্দুল হাইয়ের বাড়ির একটি কক্ষ থেকে এই আগুনের সূত্রপাত ঘটেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত এক পরিবারের গৃহকর্তা আব্দুল হাই বলেন, গতরাতে তারাবির নামাজ শেষে ঘরে শুয়ে ছিলাম। এসময় বাড়ির অব্যবহৃত এক ঘর থেকে ধোঁয়ার গন্ধ বের হচ্ছিল। তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে এসে ওই  অব্যবহৃত ঘরে আগুন লাগা দেখতে পাই। মুহূর্তেই পুরো বাড়িঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে বাড়িতে থাকা আসবাবপত্র, কাপড়-চোপড় ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অপরদিকে, আরেক পরিবারের গৃহকর্তী স্বামী পরিত্যক্তা লাইলী বেগমের বাড়ির ৩টি কক্ষও পুড়ে ছাই হয়ে যায়। বর্তমানে পরিবার দুটির মাথা গোঁজার ঠাই নেই।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়েছে। কিন্তু এর আগেই বাড়ি দুটি প্রায় পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে। এতে প্রায় ৫/৬ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অপরদিকে, ক্ষতিগ্রস্ত পরিবারের গৃহকর্তা আব্দুল হাইয়ের দাবি কক্ষটি দীর্ঘদিন থেকে অব্যবহৃত পড়ে ছিল। সেখানে কোনো বৈদ্যুতিক সংযোগ ও অগ্নিকাণ্ড ঘটার মতো কিছু ছিল না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com