1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
Title :
দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ফার্মা প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওরিয়ন ইনফিউশন জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণের সুযোগ, মেয়াদ বাড়াল বাংলাদেশ ব্যাংক কুমিল্লায় ৭২ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ সংগঠনের ১১৯ সদস্যসহ আটক ৬১৭

বিরামপুরে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ 

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.৫৩ পিএম
  • ৩৪০ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অপর একটি ট্রাক ধাক্কা দিলে শাহীন (২৫) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ মার্চ) সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত চালক দিনাজপুরের পার্বতীপুর উপজেলার দুর্গাপুর তালেবর পাড়ার মৃত. শফিকুল ইসলামের ছেলে।

জানা গেছে, সকালে বিরামপুর চায়না অফিস মোড়ে আলু বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে আলু বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়ে যায় এবং চালক শাহীন গুরুত্বর আহত হন। ফায়ার সার্ভিস কর্মীরা শাহীনকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহমিদা বেগম তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক দু’টি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com