1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪, ২.১৩ পিএম
  • ২৬৩ Time View

নতুন নতুন ফিচার নিয়ে সবসময় এগিয়ে থাকে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই এবার নতুন ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে।

মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তায় সব মেসেজিং অ্যাপকে ছাড়িয়ে শীর্ষে রয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না।

জানা গেছে, প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েডের বেটা ভার্সানে পরীক্ষামূলক ভাবে এই ফিচার চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীদের নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলে দাবি মেটার।

শিগগিরই হোয়াটসঅ্যাপের কিবোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেও আশা করছে মেটার।

তবে কবে থেকে এই ইমোজিগুলো অ্যান্ড্রয়েড ও আইফোন ব্যবহারকারীরা ব্যবহার করতে পারবেন তা এখনও স্পষ্ট করা হয়নি।

সম্প্রতি মেটা জানিয়েছিল, শিগগিরই হোয়াটসঅ্যাপ থেকে টেলিগ্রাম কিংবা সিগন্যালের মতো মেসেজিং অ্যাপগুলোতেও মেসেজ পাঠানো যাবে। বলতে গেলে, প্রতিযোগিতার বাজারে নানা উপায়ে নিজেদের সাম্রাজ্য বিস্তার করতে চাইছে হোয়াটসঅ্যাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com