বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ইরানের হামলায় মধ্যপ্রাচ্যের চার দেশের অঞ্চলজুড়ে আতঙ্ক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার ছুটির মধ্যেও প্রশাসনিক কাজে ব্যস্ত তারেক রহমান প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে বিকল্প দায়িত্বে মির্জা ফখরুল ঢাকা-উত্তরবঙ্গ রেলপথ বন্ধ, নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত পোশাকশিল্প এলাকায় আজ-কাল সীমিত পরিসরে খোলা ব্যাংক নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর অল ও স্বপ্নঘর ফাউন্ডেশনের উদ্যোগে এতিম শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব ঈদযাত্রায় বাসে ১৪৮ কোটি টাকা বাড়তি আদায়ের নৈরাজ্য চলছে; সরকারের মনিটরিং প্রশ্নবিদ্ধ! ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান

দিনাজপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন

মোঃ রুমন সরকার
  • আপডেট : বুধবার, ১৩ মার্চ, ২০২৪
  • ১৮৭ Time View

নিজস্ব প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে আগুন লেগেছে। এতে একটি ব্যারাকের ১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার (১২ মার্চ) রাতে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পান তারা। মুহূর্তের মধ্যেই তা ব্যারাকের অন্য ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে আসে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন কালবেলাকে বলেন, রমজান মাসের প্রথম রোজায় এমন ঘটনা খুবই দুঃখজনক।

খানসামা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কমল রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজউদ্দিন বলেন, খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার ও কম্বল বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে খুব দ্রুত সময়ের মধ্যে ত্রাণের টিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS