1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

উন্নয়ন বাজেটে বৈদেশিক ঋণ কমে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১০.৪৩ এএম
  • ১৯৮ Time View

প্রতি বছরের মতো এবারও সংশোধন করা হচ্ছে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বা উন্নয়ন বাজেট। সংশোধিত এডিপিতে বৈদেশিক ঋণ কমছে ১১ দশমিক ১৭ শতাংশ বা ১০ হাজার ৫০০ কোটি টাকা। এডিপিতে বৈদেশিক ঋণ ৯৪ হাজার কোটি টাকা বরাদ্দ ছিল, তবে সংশোধিত এডিপিতে তা কমে দাঁড়াচ্ছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা।

এছাড়া সংশোধিত এডিপিতে মোট বরাদ্দ কমছে ১৮ হাজার কোটি টাকা। যথাসময়ে প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় এ অর্থ এডিপি থেকে কেটে নেওয়া হচ্ছে। অন্য অর্থবছরগুলোতে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত থাকলেও এবার সেখান থেকেও অর্থ বরাদ্দ কমানো হচ্ছে।

পরিকল্পনা মন্ত্রণালয়ের বর্ধিত সভায় সংশোধিত এডিপির খসড়া চূড়ান্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় সংশোধিত এডিপি অনুমোদন হতে পারে বলে জানা গেছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, সাধারণত অন্য অর্থবছরগুলোতে সংশোধিত এডিপিতে নিজস্ব অর্থায়ন অপরিবর্তিত রেখে বৈদেশিক অর্থায়ন থেকে বরাদ্দ কমানো হতো। তবে এবার নিজস্ব অর্থায়ন থেকেও একটি বড় অংশ কেটে ফেলা হচ্ছে।

২০২৩-২৪ অর্থবছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের জন্য বরাদ্দ ছিল দুই লাখ ৬৩ হাজার কোটি টাকা। তবে বৈদেশিক এবং সরকারের নিজস্ব তহবিল থেকে ১৮ হাজার কোটি টাকা কমিয়ে এডিপি সংশোধন করা হচ্ছে। তাতে সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে দুই লাখ ৪৫ হাজার কোটি টাকা। অর্থাৎ সংশোধিত এডিপিতে মূল এডিপির ৬ দশমিক ৮৪ শতাংশ অর্থ বরাদ্দ বাদ যাচ্ছে।

জানা গেছে, চলতি অর্থবছরে এডিপিতে সরকারের নিজস্ব তহবিল হিসেবে এক লাখ ৬৯ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। সেখান থেকে ৭ হাজার কোটি টাকা কমানো হচ্ছে। এতে সংশোধিত এডিপিতে নিজস্ব তহবিল দাঁড়াবে এক লাখ ৬১ হাজার ৫০০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com