1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Title :
ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক বন্ধ প্রতিষ্ঠান পুনরায় চালু করতে ২০ হাজার কোটি টাকার বিশেষ অর্থায়ন ২৪ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করতে হবে ২০২৭ সালের হজ নিবন্ধন

চাঁদপুরের অর্ধশত গ্রামে রোজা শুরু কাল

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ১০.৪৫ পিএম
  • ২৩৩ Time View

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে অন্যবারের মতো এবারও চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র রোজা শুরু হচ্ছে। তাই রোববার (১০ মার্চ) দিবাগত রাতে তারাবির নামাজ এবং সেহরি খেয়ে রোজা পালন করবেন এসব গ্রামের মুসলিম সম্প্রদায়ের একাংশ।

জেলার ফরিদগঞ্জ টোরামুন্সিরহাট বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার রাতে মুসুল্লিদের নিয়ে এশার নামাজ শেষে তারাবির নামাজ আদায় করবেন। তারপর ভোর রাতে সেহরি খাবেন। 

মসজিদ কমিটির সভাপতি শামছুল আমিন জানান, রোজার পবিত্রতা রক্ষায় এরইমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। সৌদি আরবসহ মধ্যপ্রচ্যের সঙ্গে মিল রেখে প্রতিবছর রোজা পালন করছেন মোশাররফ হোসেন শামীম মুন্সি।

তিনি জানান, গ্রামের বাড়ি ছেড়ে চাঁদপুর শহরে পরিবার নিয়ে বসবাস করছি। কিন্তু সারাদেশে অন্যদের চেয়ে আগাম রোজা পালন করছি।

খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, শাহরাস্তি এবং মতলব উত্তর উপজেলা মিলিয়ে অর্ধশত গ্রামে প্রায় শতাব্দী কাল ধরে এভাবে রোজা ও ঈদ উদযাপন হচ্ছে।

১৯২৮ সালে জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের মরহুম পীর মাওলানা ইসহাক (রহ.) প্রথমে তার নিজ গ্রামে এবং পরে তার অনুসারীরা এমন নিয়ম মেনে রোজা রাখা শুরু করেন। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর এবং ঈদুল আযহা উদযাপন করছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com