1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

চুয়াডাঙ্গায় জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫.০৬ পিএম
  • ২৪৪ Time View

চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ও মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারালেন ৭ চেয়ারম্যান প্রার্থী। এরমধ্যে শংকরচন্দ্র ইউপিতে ৫ প্রার্থীর ও মাখালডাঙ্গায় দুই প্রার্থী জামানত হারিয়েছেন। এই দুই ইউপি থেকে এবার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছিলেন ১৩ জন।

শনিবার (৯ মার্চ ) রাতে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার রাহুল রায় দুই ইউপির ভোটের ফলাফল ঘোষণা করলে এই তথ্য জানা যায়।

আইন অনুযায়ী নির্বাচনে জামানত টিকাতে হলে মোট বৈধ ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেতে হয় প্রত্যেক প্রার্থীকে। শংকরচন্দ্র ইউপিতে বৈধ ভোট পড়েছে ১৪ হাজার ৬৫৬টি। সেই হিসেবে জামানত টিকাতে হলে প্রত্যেক প্রার্থীর প্রয়োজন এক হাজার ৮৩২ ভোট।

তবে শংকরচন্দ্র ইউপি নির্বাচনে এর থেকে কম ভোট পেয়ে জামানত হারিয়েছেন মো. বখতিয়ার, মো. জিসান মিয়া, মো. কাজী আমিরুল ইসলাম, সিকদার রাকিব হাসান ও মো. শরিফুল ইসলাম। এরমধ্যে মোটরসাইকেল প্রতীক নিয়ে মো. বখতিয়ার পেয়েছেন ৯৩৫ ভোট, টেলিফোন প্রতীক নিয়ে মো. জিসান মিয়া ৭৩৩ ভোট, আনারস প্রতীক নিয়ে মো. কাজী আমিরুল ইসলাম ৫৭৭, ঘোড়া প্রতীক নিয়ে ৪৫২ ভোট পেয়েছেন সিকদার রাকিব হাসান এবং রজনীগন্ধ্যা প্রতীক নিয়ে ৪৪ ভোট পেয়েছেন মো. শরিফুল ইসলাম।

এ দিকে, মাখালডাঙ্গা ইউনিয়ন পরিষদে বৈধ ভোট পড়েছে ১৫ হাজার ২৮১টি। এখানে জামানত টিকাতে প্রার্থীদের প্রয়োজন ছিল এক হাজার ৯১০ ভোট। সেই হিসাবে মাখালডাঙ্গায় জামানত হারিয়েছেন মো. আশাদুল হক ও মোহা. ওসমান গনি। এরমধ্যে আনারস প্রতীক নিয়ে এক হাজার ৬৩৭ ভোট পেয়েছেন মো. আশাদুল হক এবং অটোরিকশা প্রতীকের প্রার্থী মোহা. ওসমান গনি পেয়েছেন ৪৮১ ভোট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com