1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

সংসদে দ্রুত বিচার আইন পাশ

  • আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪, ১০.১৩ পিএম
  • ৩১৩ Time View

আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ এর অধিকতর সংশোধনকল্পে আনীত বিল জাতীয় সংসদে পাস করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জাতীয় সংসদে বিলটি পাসের প্রস্তাব করেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বিলটির ওপর দেয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করেন।

বিলে বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে চাঁদাবাজি, যানবাহন চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি, যানবাহনের ক্ষতিসাধন, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিনষ্ট করা, ছিনতাই, দস্যুতা, ত্রাস ও অরস্থিতি সৃষ্টি, দরপত্র ক্রয়, বিক্রয়, গ্রহণ বা দাখিলে জোরপূর্বক বাধা প্রদান বা প্রতিবন্ধকতা সৃষ্টি, ভয়-ভীতি প্রদর্শন ইত্যাদি গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (২০০২ সালের ১১ নম্বর আইন) প্রণয়ন ও জারি করা হয়েছিল।

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অধিকতর উন্নতির জন্য এই আইনটি মেয়াদান্তে পুনঃ পুনঃ সময় বৃদ্ধি না করে স্থায়ীভাবে আইনে পরিণত করা প্রয়োজন।  এমতাবস্থায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের উদ্দেশ্যে এবং বিভিন্ন ধরনের গুরুতর অপরাধের দ্রুত বিচার নিশ্চিতকরণের মাধ্যমে সার্বিক আইন- শৃঙ্খলা পরিস্থিতির অধিকতর উন্নতির লক্ষ্যে ‘আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) আইন, ২০২৪’ শীর্ষক বিলটি জাতীয় সংসদে আনা হয়েছে।

বিলটি পাসের প্রক্রিয়ায় আলোচনায় অংশ নেন বিরোধী দলের সদস্য মুজিবুল হক চুন্নু, হাফিজ উদ্দিন আহম্মেদ এবং মাসুদ উদ্দিন চৌধুরী।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com