1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

৭ মাসে রাজস্ব ঘাটতি ১৮ হাজার কোটি টাকা

  • আপডেট : সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১০.০২ পিএম
  • ২৯৩ Time View

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ে ৭ মাসে (জুলাই-জানুয়ারি) প্রায় ১৮ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যদিও ১৫ দশমিক ০৯ শতাংশ প্রবৃদ্ধিতে এনবিআর ইতোমধ্যে লক্ষ্যমাত্রার ৫১ শতাংশ আদায় করতে সক্ষম হয়েছে।

২০২৩-২০২৪ অর্থবছরের সাত মাস শেষে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি টাকা। বিপরীতে লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ১৫ হাজার ৫৯০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ১৭ হাজার ৭৫১ কোটি টাকা। যদিও ওই হিসাবে সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা হিসাবে।

বাজেটে নির্ধারিত লক্ষ্যমাত্রা হিসাব করলে ঘাটতি আরও বেশি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চলতি অর্থবছরের বাজেটে এনবিআরকে ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। তবে সম্প্রতি এই লক্ষ্যমাত্রা কমিয়ে ৪ লাখ ১০ হাজার কোটি টাকা করা হয়। এর আগে অর্থবছরের প্রথম ৬ মাসে লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব ঘাটতি ছিল ২৩ হাজার ২২৭ কোটি টাকা।

এনবিআরের পরিসংখ্যান বিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুসারে, আমদানি ও রপ্তানি পর্যায়ে রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় ৭ হাজার ২৩০ কোটি টাকা। সাত মাসে আমদানি খাতে ৬৪ হাজার ৭৭০ কোটি টাকার লক্ষ্যের বিপরীতে ৫৭ হাজার ৫৪০ কোটি টাকা আদায় হয়েছে।

একই সময়ে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাটে ঘাটতি হয়েছে ৩ হাজার ২৯৩ কোটি টাকা। জুলাই থেকে জানুয়ারি—এই সাত মাসে ভ্যাট আদায় হয়েছে ৭৭ হাজার ২২৪ কোটি টাকা। এই খাতে আদায়ের লক্ষ্য ছিল ৮০ হাজার ৫১৭ কোটি টাকা।

আর আয়কর খাতে ঘাটতির পরিমাণ ৭ হাজার ২২৭ কোটি টাকা। এই খাতে ৭০ হাজার ৩০২ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬৩ হাজার ৭৪ কোটি টাকা

এবিষয়ে এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমদানিকে নিরুৎসাহিত করতে এলসি খোলার ক্ষেত্রেও কড়াকড়ি রয়েছে। যে কারণে শুল্ক বিভাগে রাজস্ব আদায়ের গতি কমেছে। প্রবৃদ্ধি বিবেচনা করলে আয়কর ও ভ্যাট বিভাগে ১৫ শতাংশের বেশি অর্জিত হয়েছে। সার্বিকভাবে আমাদের অগ্রগতি সন্তোষজনক বলেই মনে করছি।

চলতি অর্থবছরের বাজেটে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। যার মধ্যে মূসক থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ কোটি টাকা, আয়কর থেকে ১ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা ও আমদানি-রপ্তানি শুল্ক থেকে ১ লাখ ১৬ হাজার ১০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা ঠিক করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com