1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলে এজেন্টের ব্যাংক হিসাবও বাধ্যতামূলক রাজধানীতে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন, ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা র‌্যাবের অবসান, নতুন নামে যাত্রা শুরু এসআরবির ব্যাক-টু-ব্যাক এলসির বিল ২৭০ দিন বকেয়া হলে ইডিএফ ঋণ বন্ধ বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাগর-রুনি হত্যাকাণ্ড: ১০ বছর আগের রুলের শুনানি করবেন হাইকোর্ট

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৪.৩৩ পিএম
  • ১৭৭ Time View
Sagor-Runi

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যার কারণ উদঘাটনে সরকারের উদ্যোগ নিয়ে ১০ বছর আগে জারি করা রুলের ওপর শিগগির শুনানি করবেন হাইকোর্ট।

সোমবার (৪ এপ্রিল) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ বিষয়টিকে শুনানির তালিকায় রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

আইনজীবী মনজিল মোরসেদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। তিনি বলেন, ‘আগামীকাল বিষয়টি আদালতের কার্যতালিকায় আসলে আগামী কয়েকদিনের মধ্যে হাইকোর্ট ওই রুলের ওপর শুনানি শুরু করতে পারেন।’

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ২৮ ফেব্রুয়ারি জারি করা রুলে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের কারণ খুঁজে বের করা এবং হত্যাকারীদের বিচারের আওতায় আনার নির্দেশ কেন দেওয়া হবে না, পরবর্তী ২ সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা দিতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আদালত। এ ছাড়াও, এই জোড়া খুনের চলমান তদন্তের কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়া গণমাধ্যমে কোনো বিবৃতি না দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত।

বেসরকারি টিভি চ্যানেল মাছরাঙার বার্তা সম্পাদক সাগর এবং তার স্ত্রী এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার রুনিকে ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে তাদের ভাড়া বাসায় হত্যা করা হয়। শেরেবাংলা নগর পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখার পর ২০১২ সালের ১৮ এপ্রিল র‌্যাবকে এ মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

এ মামলায় সন্দেহভাজন হিসেবে এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন- রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান ওরফে অরুণ, আবু সাঈদ, ওই বাড়ির ২ নিরাপত্তারক্ষী পলাশ রুদ্র পাল ও এনামুল হক এবং সাগর-রুনির ‘পারিবারিক বন্ধু’ তানভীর রহমান। তানভীর ও পলাশ জামিনে জেল থেকে বের হলেও, বাকিরা এখনো কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com