1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

জাতীয় বিমা দিবস আজ

  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১১.৪৮ এএম
  • ২৫৩ Time View

আজ জাতীয় বিমা দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য দিনব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করেছে। এরমধ্যে রচনা প্রতিযোগিতা, বীমা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য সন্মাননা প্রদান উল্লেখযোগ্য।

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, জাতির জনক বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ১ মার্চ প্রতিবছর দেশব্যাপী ‘জাতীয় বিমা দিবস’ পালন করা হচ্ছে। প্রতি বছরের মত এবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জাতীয় বিমা দিবস,২০২৪’ এর উদ্বোধন করবেন।

জাতীয় বিমা দিবস,২০২৪ উদযাপন উপলক্ষে ১০টি উপ-কমিটি গঠন করা হয়। তারমধ্যে লাইফ এবং নন-লাইফ বিমাকারীদের মধ্য থেকে বিমাদাবী নিস্পত্তির সাফল্যের ভিত্তিতে নির্বাচিতদের সন্মাননা দেওয়ার বিষয়ে অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে ১২ সদস্য বিশিষ্ট একটি উপ-কমিটি গঠন করা হয়। এই কমিটি  লাইফ এবং নন-লাইফ বিমাকারীদের সন্মাননা দেওয়ার লক্ষ্যে বেসরকারি বিমা কোম্পানিগুলোর বিমাদাবীর তথ্য-উপাত্ত যাচাই শেষে বেসরকারি ৪টি লাইফ ও ৪টি নন-লাইফ বিমা কোম্পানিকে পুরস্কার দেওয়ার সুপারিশ করে। এই কোম্পানিগুলোর মধ্য থেকে ২টি লাইফ ও ২টি নন-লাইফ বিমা কোম্পানিকে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সন্মাননা সনদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এতে লাইফ বিমা কোম্পানির ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম এবং ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় হয়েছে। অন্যদিকে নন-লাইফ বিমা কোম্পানি ক্যাটাগরিতে গ্রীণ ডেলটা ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড প্রথম এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্বিতীয় হয়েছে।

এছাড়া অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে দিনটি পালনের জন্য ‘ক’ গ্রুপে (বিদ্যালয়/ মহাবিদ্যালয়/ সমমান) এর জন্য ‘বীমা শিল্পের অগ্রযাত্রায় বঙ্গবন্ধু’ এবং ‘খ’ গ্রুপে (বিশ্ববিদ্যালয়/সমমান) ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীমা শিল্পের ভ’মিকা’ শীর্ষক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগ দেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বাংলাদেশের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে বাংলাদেশ সরকার। ২০২০ সালের ১ মার্চ থেকে জাতীয় পর্যায়ে দিবসটি পালিত হয়ে আসছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com