সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ শুরু, মার্সেল পণ্য কিনে ১০ লাখ টাকা পাওয়ার সুযোগ ট্রাস্ট ব্যাংক পিএলসি ও এসএমই ফাউন্ডেশনের মধ্যে রিভলভিং ক্রেডিট ফান্ড বাস্তবায়নে চুক্তি স্বাক্ষর রবি এলিট গ্রাহকদের জন্য সহজে আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় দেবার লক্ষে চিকিৎসা ইন্টারন্যাশনাল-এর সাথে রবির চুক্তি স্বাক্ষর পীর হত্যাসহ চলমান মব বন্ধের দাবিতে প্রদীপ প্রজ্জলন ও কালো পতাকা প্রদর্শন দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নোয়াখালীতে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত মাদানী এভিনিউতে বিওয়াইডি -এর নতুন শোরুম উদ্বোধন: বাংলাদেশে নিউ এনার্জি ভেহিকল সম্প্রসারণে আরেকটি পদক্ষেপ ‎সুন্দরবন ও উপকূলীয় এলাকায় নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান ‎ সুনামগঞ্জ বেসরকারি ক্লিনিক উদ্বোধনে সিভিল সার্জন, পক্ষপাত্বিতের আভাস।

বেইলি রোডে আগুন: মৃত বেড়ে ৪৫

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ মার্চ, ২০২৪
  • ১৭৯ Time View

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৫ জন নিহত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাত ২টার দিকে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল রাতে লাগা এ আগুনে দগ্ধ ও আহত হয়েছে আরো ৭৫ জন। তাদের মধ্যে ২২ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। এদিকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর শুরু করেছে প্রশাসন। ভোর ৫টা ৪১ মিনিটে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার পর লাশ হস্তান্তরের জন্য নিহতদের স্বজনদের কাছে তথ্য চান প্রশাসন। স্বজনদের দেয়া তথ্য সংগ্রহসাপেক্ষ মরদেহ শনাক্তের পর লাশ হস্তান্তর শরু হয়। সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত ১৬ জনের তথ্য পেয়েছে ঢাকা জেলা প্রশাসন। রাতেই ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিহত ব্যক্তিদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

গতকাল বেইলি রোডের সাততলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর মধ্যে রয়েছে বেশ কয়েকটি রেস্তোরাঁ ও পোশাকের দোকান। ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার পর তা ওপরের তলাগুলোয় ছড়িয়ে পড়ে। আতঙ্কিত হয়ে অনেকেই ওপরের দিকে উঠে যান। অনেকে আবার তাড়াহুড়ো করে নামতে গিয়ে আহত হন। তাদের মধ্যে বেশির ভাগকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, গতকাল রাত ৯টা ৫০ মিনিটের দিকে ভবনটিতে থাকা একটি রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট তা নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি উদ্ধারকাজে অংশ নেন বিজিবি, পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা। রাত ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে মৃত ও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, ‘ভবনটি থেকে ৭৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২১ নারী, চার শিশু এবং বাকিরা পুরুষ। এছাড়া তিনজনকে মৃত ও ৪২ জনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।’

তিনি বলেন, ‘যাদের মৃত্যু হয়েছে তারা কেউ দগ্ধ না; হয়তো সাফোকেশনে, অক্সিজেনের অভাবে মারা গেছেন। ভবনটির দ্বিতীয় তলা ছাড়া প্রতিটিতেই সিলিন্ডার রয়েছে, এমনকি সিঁড়ির রুমেও সিলিন্ডার ছিল, যা খুবই বিপজ্জনক।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া অনেকের দেহের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS