1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ভৈরবে ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের ঘটনায় ৫জন আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০০ পিএম
  • ৩৪০ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের ডাকাতির প্রস্তুতি ও ছিনতাইয়ের ঘটনায় ৫জনকে আটক করেছে ভৈরব থানা পুলিশের সদস্যরা। (২৮ফেব্রুয়ারি) বুধবার রাতে পৌর কবরস্থানের পেছন থেকে চারজন এবং জগন্নাথপুর এলাকা একজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ নগদ টাকা উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন, পৌর শহরের ভৈরবপুর গ্রামের মো. জীবন মিয়া, উপজেলার শম্ভুপুর গ্রামের লিটন ওরফে মোঃ আলী, ইটনা উপজেলার মোঃ সোহেল ও রায়পুরা উপজেলার আবুল কালাম। এসময় তাদের কাছ থেকে একটি দুই মাথা বিশিষ্ট ধারালো চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এছাড়াও ছিনতাইয়ের ঘটনায় জগন্নাথপুর এলাকা থেকে আসিফ নামে একজনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

পুলিশ জানায়, কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ (পিপিএম বার) এর নির্দেশনায় ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান  ও ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে থানা পুলিশ সদস্যদের নিয়ে তাদের আটক করা হয়।

পরে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার হওয়া আসামীদের কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয় বলে জানান ভৈরব থানার অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com