1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
Title :
এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ নেতাকর্মী গ্রেফতার মহাযুদ্ধের দামামার কাউন ডাউন শুরু- যেকোন মূহুর্তে পরমাণু সংঘাতের দিকে ধাবিত বিশ্ব? নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী রাকিব গ্রেফতার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বিবিএস ক্যাবলস

ইন্টারনেট পরিষেবা থাকবে স্বাভাবিক

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২৫৩ Time View

কক্সবাজার থেকে সিঙ্গাপুরের সঙ্গে সংযুক্তকারী সাবমেরিন কমিউনিকেশন ক্যাবল সিস্টেম (সি-মি-উই-৪) সিঙ্গাপুর অংশের রক্ষণাবেক্ষণের কাজ স্থগিত করা হয়েছে। ফলে ইন্টারনেট পরিষেবা যথারীতি চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কক্সবাজারে স্থাপিত দেশের প্রথম সাবমেরিন ক্যাবল (সি-মি-উই-৪) সিস্টেমের সিঙ্গাপুর প্রান্তে কনসোর্টিয়াম ২রা মার্চে রক্ষণাবেক্ষণ কার্যক্রম গ্রহণ করেছিল। তবে এই সময়ে অন্যান্য কনসোর্টিয়ামের সাবমেরিন ক্যাবল সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় সি-মি-উই-৪ এর রক্ষণাবক্ষেণের কার্যক্রম স্থগিত করা হয়েছে। তাই ২ মার্চে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)-এর সব সার্কিট যথারীতি চালু থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রক্ষণাবেক্ষণের কাজের ব্যাপারে কোনো ধরনের সিদ্ধান্ত পুনরায় গ্রহণ করা হলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আবারও আগাম জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সি-মি-উই-৪ এর রক্ষণাবেক্ষণের জন্য ২ মার্চ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১২ ঘণ্টা সারাদেশে ইন্টারনেট পরিষেবা আংশিক ব্যাহত হবে বলে ঘোষণা দিয়েছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com