1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

দীর্ঘমেয়াদে এলএন‌জি কিনবে সরকার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৫০ পিএম
  • ২৬৪ Time View

সা‌মিটের কাছ থেকে দীর্ঘমেয়াদে এলএন‌জি কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এলএন‌জিসহ মোট ১১ ক্রয় প্রস্তাবে সরকারের ব্যয় হবে ৩ হাজার ৪১ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার টাকা ৫৮০ টাকা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় প্রস্তাবগুলোর অনুমোদন দেয়া হয়। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিভিন্ন দিক তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৪ সালের তৃতীয় এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ২টি এবং ক্রয় কমিটির অনুমোদনের জন্য ১১টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটির অনুমোদিত ১১টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ৩০৪১ কোটি ৩৪ লাখ ৫৫ হাজার ৫৮০ টাকা।

অতিরিক্ত সচিব বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৮ এর আওতায় ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। ২০২৩-২০২৪ অর্থবছরে খাদ্যশস্যের নিরাপত্তা মজুত সুসংহত করার লক্ষ্যে ৫০ হাজার (+৫%) মেট্রিক টন গম আমদানির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। ৪টি প্রস্তাবই কারিগরিভাবে রেসপনসিভ হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসি কর্তৃক সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মেসার্স অ্যাগ্রোকরপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, সিঙ্গাপুর এই গম সরবরাহ করবে। প্রতি মেট্রিক টন ৩০৩.১৯ মার্কিন ডলার হিসেবে ১ কোটি ৫১ লাখ ৫৯ হাজার ৫০০ মার্কিন ডলার সমপরিমাণ বাংলাদেশী মুদ্রায় ব্যয় হবে ১৬৬ কোটি ৭৫ লাখ ৪৫ হাজার টাকা। প্রতি কেজি গমের দাম ৩৩ টাকা ৩৫ পয়সা।

এছাড়া সভায় মহেশখালী তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনাল ব্যবহারের ক্ষেত্রে সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেডের পরিবর্তে সামিট এলএনজি টার্মিনাল ২ কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে অতিরিক্ত সচিব জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com