1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

২ দিনে সারাদেশে ২২ হাসপাতাল-ক্লিনিক বন্ধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.২১ এএম
  • ২০৭ Time View

বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪৮ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে হাসপাতাল, ক্লিনিক-ডায়গনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকে অভিযান চালিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ অভিযানে ২২টি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে অধিদপ্তর।

এ ছাড়া আটটি হাসপাতালকে জরিমানা এবং আরও আটটি হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। সবচেয়ে বেশি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হয়েছে ঢাকার বিভিন্ন এলাকায়।

বুধবার রাতে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমুহ) ডা. মোহাম্মদ মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সারাদেশের ৩৭টি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়। আর বুধবার অভিযান চলে ১০টি হাসপাতাল ও ক্লিনিক সমূহে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার ঢাকায় ১০টি হাসপাতাল পরিদর্শন করে তিনটি হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মোহাম্মদপুরের ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার, স্পেশালাইজড হাসপাতাল এবং উত্তরায় হাইকেয়ার কার্ডিয়াক ও নিউরো হাসপাতাল বন্ধ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com