1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৩ এএম
  • ১৯৯ Time View

টাঙ্গাইলে ক‌মিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকার সঙ্গে বি‌চ্ছিন্ন হয়েছে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ। আজ বৃহস্প‌তিবার (২৯ ফেব্রুয়া‌রি) সকাল ৮টার দি‌কে টাঙ্গাইল সদর উপ‌জেলার ক‌রো‌টিয়া এলাকায় এই ঘটনা ঘ‌টে।

ট্রেন বিকল হওয়ার ঘটনায় ক‌য়েক‌টি স্টেশ‌নে বি‌ভিন্ন গ‌ন্তব্যের ট্রেন আটকা প‌ড়ে‌ছে। বঙ্গবন্ধু পূর্ব রেল‌স্টেশ‌নের টি‌কেট মাস্টার রেজাউল ক‌রিম বিষয়টি নিশ্চিত ক‌রে‌ছেন।

এর আগে টাঙ্গাইল ক‌মিউটার ট্রেন‌টি ঘা‌রিন্দা স্টেশ‌ন থে‌কে ঢাকার উদ্দে‌শ্যে সকাল সা‌ড়ে ৭টার পর ছে‌ড়ে যায়।

মহেড়া রেলওয়ে স্টেশন অফিসার সোহেল মিয়া বলেন, সকাল ৭টা ১০ মিনিটে টাঙ্গাইল স্টেশন থেকে টাঙ্গাইল কমিউটার ট্রেন ছেড়ে আসে। ঘটনাস্থলে এলে ট্রেনের ইঞ্জিন বিকল হয়। ঢাকা থেকে রিলিফ ট্রেনের ইঞ্জিন আসছে। তারপর ট্রেনটি সরানো হলে চলাচল স্বাভাবিক হবে।

এদি‌কে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্স‌প্রেস ট্রেন টাঙ্গাইলের ঘা‌রিন্দা স্টেশ‌নে, লোকাল নাইন‌টি নাইন ট্রেন ‌বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব স্টেশনে, বনলতা এক্স‌েপ্রেস ট্রেন বঙ্গবন্ধ‌ু সেতু প‌শ্চিমপাড় স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে এবং ঢাকা থে‌কে উত্তরবঙ্গগামী নীলসাগর এক্স‌প্রেস ট্রেন‌টি মৌচাক স্টেশ‌নে আটকা প‌ড়ে‌ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com