1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ভৈরবে চিত্র শিল্পী মোহাম্মদ রবিন এর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৬ পিএম
  • ৪২৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে তিনদিন ব্যাপী চিত্র শিল্পী মোহাম্মদ রবিন এর তৃতীয় একক চিত্র প্রদর্শনী ‘প্রাণ ও প্রকৃতি’ শুরু হয়েছে।

আজ বুধবার বিকালে উপজেলার বঙ্গবন্ধু হল রুমে উদ্বোধক হিসেবে চিত্র প্রদর্শনীটি উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদীন এর ছেলে শিল্পযোদ্ধা প্রকৌশলী ময়নুল আবেদীন।

ভৈরব পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ এর সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান। বিশেষ অতিথি ছিলেন, শিশুবিদ, শিশু সংগঠক ও লেখক অধ্যাপক শরীফ উদ্দিন আহমেদ ও মুখ্য আলোচক ছিলেন, অধ্যক্ষ  মাসছুল আলম আজাদ।

প্রদর্শনীতে শিল্পীর ‘প্রাণ ও প্রকৃতি ‘ নানান অনুভূতির সমন্বয়ে অর্ধশতাধিক চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। 

নিজের চিত্র কর্মের প্রদর্শনীর ব্যাপারে মোহাম্মদ রবিন বলেন, একজন শিল্পী হিসেবে আমি স্বাচ্ছন্দ্যবোধ করি আমার চিত্রপটে প্রকৃতি তুলে ধরতে, যেখানে একাধারে উঠে আসে সাগরের নীল জলরাশি থেকে শুরু করে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে মাখা সূর্যাস্ত এবং সূর্যোদয়। পাশাপাশি, শহুরে জীবনের দৈনন্দিন দৃশ্য, ফুলের বাগান এবং মনের সকল ভাবনা তুলির ছোঁয়ায় আনার প্রচেষ্টা থাকে আমার প্রতিটি ছবিতে। আমার প্রতিটি চিত্রকর্মের অনুপ্রেরণা কাজ করে আমার ভ্রমণকালীন সময়ে পৃথিবীর নানা প্রান্তে দেখা বিভিন্ন অপরূপ দৃশ্য ও ধারণকৃত চিত্র হতে।

এছাড়া অনুষ্ঠান শেষে ভৈরব এর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা চারটি বিভাগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশ নেওয়া ১ম, ২য় ও ৩য় মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিরা। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com