1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

৭ মাসে রাজস্ব আদায় ১ লাখ ৯৮ হাজার কোটি টাকা

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৩৫ পিএম
  • ২৩৮ Time View

চলতি (২০২৩-২৪) অর্থবছরের পৌনে সাত মাসে (২৪ জানুয়ারি পর্যন্ত) রাজস্ব আদায় হয়েছে প্রায় এক লাখ ৯৮ হাজার কোটি (১ লাখ ৯৭ হাজার ৮৩৯ কোটি) টাকা। একই সঙ্গে চলতি অর্থবছরের ২৪ ডিসেম্বর পর্যন্ত সাময়িক স্ট্যাম্প শুল্ক আহরণের পরিমাণ এক হাজার ৬২৬ কোটি টাকা।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফের করা প্রশ্নের উত্তরে এ কথা বলেন মন্ত্রী। অধিবেশনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্ব করেন।

এই সংসদ সদস্য আরও জানতে চান রাজস্ব বাড়ানোর জন্য বর্তমান সরকারের কী কর্মসূচি আছে? জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে বর্তমান সরকার নানান কর্মসূচি নিয়েছে। বাংলায় সহজবোধ্য আয়কর আইন, ২০২৩ প্রণয়ন। বাংলায় স্ট্যাম্প আইন, ২০২৩ প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত অনুমোদনের অপেক্ষায় আছে।’

তিনি বলেন, ‘ই-রিটার্নের মাধ্যমে আয়কর প্রদান সহজ করা হয়েছে। অনলাইনে আয়কর প্রদানের জন্য এ-চালান, রকেট, নগদ, বিকাশ এবং সোনালী ব্যাংক ই- পেমেন্টের মাধ্যমে কর পরিশোধ করা যাবে। একই সঙ্গে ৪১টি সেবার ক্ষেত্রে পিএসআর গ্রহণ বাধ্যতামূলক।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com