1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশ

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২২ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামীকাল ২৯ শে ফেব্রুয়ারী রোজ শনিবার সকাল ১০.৩০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় জনতার জোটের যৌথ উদ্যেগে, বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি এবং জাতীয় জনতার জোটের চেয়ারম্যন এর চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন।

উৎপাদন ব্যয় বৃদ্ধির কথা বলে বিদ্যুতের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ।সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বেড়ে গেছে। এর দায় সাধারণ জনগণ নেবে না। দেশের প্রখ্যাত জ্বালানী বিশেষজ্ঞদের মতামত, দাম না বাড়িয়ে বরং দক্ষ ব্যবস্থাপনার ও সঠিক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানো সম্ভব।

সাধারণ মানুষের আয় বাড়েনি, অথচ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কশাঘাতে জনজীবন অতিষ্ঠ।এরপর বিদ্যুতের মূল্যবৃদ্ধি হলে বিভিন্ন পণ্যের উৎপাদন খরচ বাড়াবে।তারাও দাম বাড়িয়ে জনগণের কাঁধে ওই উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধির বোঝা চাপাবে। বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারা বন্ধের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন কোন বিকল্প নেই।

এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, জাতীয় জনতার জোট ও জাতীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন জাতীয় জনতার জোটের মুখ্য সমন্বয়কারী চাষী মাসুম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com