1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ২ মাস

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.১১ এএম
  • ৩১০ Time View

কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়লো। নতুন সময় অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দেওয়া যাবে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের করনীতি উইং থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কোম্পানি করদাতাদের ২০২৩-২০২৪ কর বর্ষের জন্য নির্ধারিত করদিবস ২৮ ফেব্রুয়ারির পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হলো।

এর আগে গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর পাঠানো চিঠিতে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. মাহবুবুল আলম আয়কর রিটার্ন দেওয়ার জন্য দুই মাস বাড়ানোর অনুরোধ করেন।

সে সময় চিঠিতে উল্লেখ করা হয়, কর ব্যবস্থাকে টেকসই, আধুনিক ও জনবান্ধব করতে অতি সম্প্রতি নতুন আয়কর আইন-২০২৩ প্রণয়ন করা হয়েছে। প্রণীত আয়কর আইন-২০২৩ সম্পর্কে ব্যবসায়ীদের মধ্যে পরিপূর্ণ ধারণা এখনও তৈরি হয়নি। এছাড়া বৈশ্বিক প্রতিকূল পরিস্থিতি, মূল্যস্ফীতি, ডলার সংকট ও আসন্ন রমজান উপলক্ষে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের আমদানি-রপ্তানি নিয়ে ব্যস্ত থাকায় অডিট কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কাগজ ও দলিলপত্রাদি প্রস্তুত করতে বিলম্ব হচ্ছে। তাছাড়া অডিট ফার্ম কর্তৃক ডিভিসি কোড (ডকুমেন্টস ভেরিফিকেশন কোড) প্রাপ্তিতে দীর্ঘ সময়ের প্রয়োজন হওয়ায় কোম্পানিগুলো অডিট রিপোর্ট পেতে দীর্ঘ সময়ের প্রয়োজন হচ্ছে। এফবিসিসিআইয়ের সদস্য বিভিন্ন সংগঠন থেকে অনুরোধ জানানোর পরিপ্রেক্ষিতে কোম্পানির রিটার্ন দাখিলের ক্ষেত্রে আরও দুই মাস সময়ের প্রয়োজন।

এফবিসিসিআই’র চাওয়া অনুযায়ী কোম্পানি পর্যায়ে আয়কর রিটার্ন দাখিলের সময় দুই মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com