1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Title :
দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত চট্টগ্রাম বন্দরে ৪৪২ কনটেইনার পণ্য ই-নিলামে বিক্রির উদ্যোগ

মাধবপুরে পরীক্ষায় উত্তর বলে দেয়ায় শিক্ষক গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.০৩ পিএম
  • ২৯৭ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে দাখিল পরীক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার অডিও প্রকাশের পর এক শিক্ষককে আটক করে পুলিশে দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। রোববার দিবাগত রাতে কেন্দ্র সচিব সিদ্দিকুর রহমান বাদী হয়ে অভিযুক্ত সহ সুপার মোঃ সেলিম মিয়ার নামে মাধবপুর থানায় একটি  মামলা করেন। তিনি মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার সহ সুপার। মৌলানা আসাদ আলী ডিগ্রী কলেজে দাখিল পরিক্ষার বাংলা প্রথম পত্রের পরীক্ষা চলাকালীন সময় রবিবার মো: সেলিম মিয়া অফিস সহায়ক হিসাবে ডিউটি করছিলেন। এসময় বাংলা প্রথম পত্রের এমসিকিউ প্রশ্নের উত্তর পরিক্ষাথীদের মুখে বলে দিচ্ছিলেন তিনি। এর একটি ভয়েস রেকর্ড উপজেলা নির্বাহী অফিসারের হস্তগত হয়।

এটি পাওয়ার পর  উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল অন‍্যায় ভাবে  পরিক্ষার্থীদের উত্তরপত্র বলে দেয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ  করলে অভিযুক্ত শিক্ষক ঘটনার সত‍্যতা স্বীকার করেন। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর থানার পরির্দশক ওসি (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, কেন্দ্র সচিব মোঃ সিদ্দিকুর রহমান বাদি হয়ে রোববার রাতে একটি মামলা করেন। পুলিশ সোমবার (২৬-ফেব্রুয়ারী) মোঃ সেলিম মিয়াকে হবিগঞ্জ  আদালতে প্রেরণ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com