1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নতুন চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৩ এএম
  • ১৯৮ Time View

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি মো. আবু আহমেদ জমাদারকে নিয়োগ দিয়েছে সরকার। আর বর্তমান চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামকে হাইকোর্টে ফিরিয়ে নেয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আবু আহমেদ জমাদারকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ দিয়ে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী- বিচারপতি আবু আহমেদ জমাদারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূইয়াকে তার পিআরএল বাতিলক্রমে ট্রাইব্যুনালের সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। ট্রাইব্যুনালের অপর সদস্য বিচারপতি কে এম হাফিজুল আলমকে তার পদে বহাল রাখা হয়েছে।

বিচারপতি মো. শাহিনুর ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত থাকাকালে তাকে দেয়া নিরাপত্তা সুবিধাসহ সবকিছু বিধি মোতাবেক পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান এবং সদস্যরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত একজন বিচারপতির সমমর্যাদার বেতন-ভাতাদি ও অন্যান্য সুযোগ সুবিধা পান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com