1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

ওমরাহ পালনে শিশুদের জন্য নতুন নির্দেশনা

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.০৪ পিএম
  • ২২২ Time View

উন্নতসেবা দেওয়ার জন্য নানা পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। দেশটি এবার ওমরা পালনে পিতামাতার প্রতি তাদের সন্তানদের নিয়ে নির্দেশনা দিয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অন্য অনেক বিষয়ের সঙ্গে পিতামাতাদের প্রতি তাদের সন্তানদের পবিত্র কোরআন, ইসলামের পবিত্র গ্রন্থসহ যেগুলো ওমরার কার্যাবলি সম্পাদনের এলাকায় উন্মুক্ত থাকে সেগুলোর প্রতি শ্রদ্ধাবোধ শেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাপ্তবয়স্কদের প্রতিও নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। তাদের প্রতি ছোট সঙ্গীদের এসব স্থানে নীরব থাকার শিক্ষা দিতে বলা হয়েছে।

এ ছাড়া শিশুদের এক্সেলেটরে চলাচলের সময় নিরাপত্তা এবং খোলা জায়গায় প্রয়োজনে নিরাপত্তা কর্মীদের সহায়তা নিতে শেখাতে বলা হয়েছে।

সৌদি আরবের পক্ষ থেকে রমজানকে সামনে রেখে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময়টি সাধারণত ওমরা পালনের শীর্ষে থাকে।

এর আগে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের অনেক মসজিদে সেহরি এবং ইফতারির জন্য ইমামরা অর্থ সংগ্রহ করে থাকেন।

তবে এবার রমজানে সে বিষয়টিতে নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি সরকার।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির ইসলামবিষয়ক মন্ত্রণালয় শুধু রমজান মাসকেই কেন্দ্র করে এই নিষেধাজ্ঞা জারি করেছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ইফতারের সময়সূচিতে মসজিদের অভ্যন্তরে ইফতার না করে খোলা স্থানে ইফতার করলে মসজিদের পরিচ্ছন্নতা বজায় থাকে।

এ ছাড়া পবিত্র রমজানে মসজিদের অভ্যন্তরে ছবি না তোলা এবং ক্যামেরা স্থাপন করে ইমামদের মনোযোগে বাধা সৃষ্টি না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com