1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

পাবনায় ভুয়া জেল সুপার ও ডেপুটি জেলার আটক

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৪৮ এএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিবেদক: নিজেদের কখনও জেল সুপার, কখনও ডেপুটি জেলার, কখনওবা উকিল, আবার পুলিশ পরিচয় দেন তারা। এই প্রতারকদের নাম মামুন হোসেন (৩০) ও ইমরান হোসেন (২৮)। তারা এসব পরিচয়ে পাবনা জেলার চাটমোহর সহ বিভিন্ন এলাকায় লোকদের প্রতারণার ফাঁদে ফেলে টাকা আদায় করত।

রোববার (২৫ ফেব্রুয়ারি) র‌্যাব-১২ পাবনা সিপিসি-২ এর পক্ষ থেকে জানানো হয়, আদালতে হাজিরা দিতে আসা আসামীদের দেখতে আসা তাদের আত্মীয় স্বজনদের চিহ্নিত করে মোবাইল ফোনে ফোন করে নিজেদের কখনও জেল সুপার, কখনও ডেপুটি জেলার, কখনওবা উকিল, আবার পুলিশ পরিচয় দিয়ে তাদের আসামীকে জামিন দেওয়া বা মামলা নিষ্পত্তি (খালাস) দেওয়ার আশ্বাস দিয়ে তাদের আত্মীয় স্বজনদের নিকট থেকে মোটা অংকে টাকা হাতিয়ে নেওয়া দুই প্রতারককে র‌্যাব পাবনার একটি টিম শনিবার সন্ধ্যায় পাবনার চাটমোহর উপজেলার হারান মোড় নতুন বাজার সুরাইয়া ফিড এন্ড মেডিসিনের দোকানের সামনে অভিযান পারিচালনা করে প্রতারক চক্রের দুইজনকে আটক করা হয়।

প্রতারণায় ভুক্তভোগী এক ব্যক্তি প্রতারণামূলক কর্মকান্ডের ব্যাপারে অভিযোগ করে। তাদের অভিযোগের আলোকে এ অভিযান পরিচালনা করা হয়।

প্রতারক দুইজন চাটমোহর উপজেলার বোঁথর গ্রামের আজহার সরকারের ছেলে মামুন হোসেন ও একই গ্রামের শাহ আলমের ছেলে ইমরান হোসেন।

র‌্যাব ১২ পাবনার সিপিসি-২ কোম্পানী অধিনায়ক মেজর মোঃ এহতেশামুল হক খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জেল সুপার, ডেপুটি জেলার, উকিল, আবার পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা চক্রের দুজনকে আটক করে রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com