শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জমি বিরোধে বরিশালে যুবককে শাবল দিয়ে কুপিয়ে জখম  নড়াইলের নড়াগাতীতে রেকর্ডীয় সম্পত্তি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণে থানায় অভিযোগ  কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত নবীনগরে ৩ সাংবাদিককে অবরুদ্ধ করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যে শান্তির আশায় তেলের দামে আবারও পতন বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৫.০৪ বিলিয়ন ডলার ক্রাউন সিমেন্টে ৪৬ লাখ শেয়ার উপহার দিচ্ছেন ভাইস চেয়ারম্যান পুঁজিবাজারে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা অবিলম্বে বিডিআর নাম পুনঃপ্রবর্তনের দাবি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং

কুড়িগ্রামে শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৫৩৭ Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে মৃদ্যু শৈত্যপ্রবাহ বিরাজ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া আর কনকনে ঠাণ্ডায় জবুথবু অবস্থা সাধারণ মানুষের।
‌সোমবার (২০ ডিসেম্বর) সকালে কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা আরও ২-৩ দিন অব্যাহত থাকতে পারে। 
এমন অবস্থায় তীব্র শীতের দাপটে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষগু‌লো। অনেকে তীব্র শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে বের হলেও কনকণে ঠাণ্ডায় কা‌হিল হ‌য়ে পড়ছেন।
তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপ চরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষেরা। প্রয়োজন ছাড়া লোকজন বাড়ির বাইরে বের হচ্ছে না। রাস্তা-ঘাট ও বাজারে কমেছে লোকজনের আনাগোনা।
খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন অনেকেই। কনকনে ঠান্ডায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগ বেড়েছে হত-দরিদ্র পারিবারের শিশু ও বৃদ্ধদের।
এদিকে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা নিম্নগামী থাকায় বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায় বোরো আবাদ ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
কু‌ড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কৃষকরা জানান, বেশ কিছু‌দিন ধরে তীব্র শীতে বোরো বীজতলা বিবর্ণ হয়ে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র জানায়, পৌষের শুরু থেকেই ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পেয়েছে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ফলে এ উপজেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS