1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারকে আরও প্রযুক্তি নির্ভর হতে হবে

  • আপডেট : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৭ এএম
  • ১৭১ Time View

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সরকারকে আরও প্রযুক্তিনির্ভর এবং কর্মসম্পাদনে সদা তৎপর হতে হবে। আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উপলক্ষে গতকাল দেওয়া এক বাণীতে এ কথা বলেন তিনি। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার’।

‘মাটি ও মানুষের সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে’ উল্লেখ করে মো. সাহাবুদ্দিন বলেন, ‘স্থানীয় সরকার বিভাগ আধুনিক ও স্মার্ট প্রযুক্তিতে আরও বেশি দক্ষতা ও সক্ষমতা অর্জন করে নিরাপদ পানি, স্যানিটেশন, শিক্ষা, চিকিৎসা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে।’

মো. সাহাবুদ্দিন বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। স্বাধীনতার পরপরই জাতির পিতার দিকনির্দেশনায় বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে বর্ণিত স্থানীয় শাসনের বিধানের আলোকে নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।’

রাষ্ট্রপ্রধান বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কাঙ্ক্ষিত সেবাপ্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমি আশা করি, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে এবং উন্নত নাগরিক সেবা প্রদানে সিটি করপোরেশন, জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন—এই পাঁচ স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তারা আন্তরিক প্রয়াস অব্যাহত রাখবেন।’

জাতীয় স্থানীয় সরকার দিবসে স্থানীয় সরকার ও সাধারণ জনগণের মেলবন্ধন হবে আরও দৃঢ় এবং সেবাপ্রাপ্তি সহজ ও নিরবচ্ছিন্ন হবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com