1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

ভৈরবে শীর্ষ ৩ মাদক কারবারি আটক

  • আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৪ পিএম
  • ২৯৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে শীর্ষ তিন মাদক কারবারি আটক করেছে থানা পুলিশ। 

আজ শুক্রবার ২৩ ফেব্রুয়ারি তাদের কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা অফিসার ইনচার্জ মো  সফিকুল ইসলাম।

আটককৃতরা হলো উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের গকুলনগর গ্রামের মৃত জনাব আলী মিয়ার ছেলে সিদ্দিক আলী (৫৬), পৌর শহরের পঞ্চবটি পুকুর পাড় এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (৪১) ও পৌর শহরের হাবিবুর রহমানের ছেলে জুয়েল মিয়া (৩১)।

থানা সুত্রে জানা যায়, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার গকুলনগর থেকে সিদ্দিক আলীকে আটক করা হয়। এসময় তার কাছে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পৌর শহরের পঞ্চবটি পুকুরপাড় এলাকা থেকে জাহাঙ্গীরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১১০ পিস ইয়াবা পাওয়া যায়। আরেক মাদককারবারি জুয়েল মিয়াকে শহরের বঙ্গবন্ধু সরণি এলাকা থেকে আটক করা হয়ছে। এসময় তার কাছ থেকে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ মো  সফিকুল ইসলাম বলেন, আটক তিনজন ভৈরবের শীর্ষ মাদক কারবারি। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নিয়মিত এ অভিযান অব্যহত থাকবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com