1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

বইমেলার পরিবেশ নষ্টকারীদের খুঁজছে ডিবি

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.৫৯ পিএম
  • ১৮১ Time View

অমর একুশে বইমেলায় ঢুকে একটি গ্রুপ লেখক, পাঠক ও দর্শনার্থীদের হয়রানি করছে। তারা পরিবেশ নষ্ট করতে চায়। তাদের খুঁজছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। 

তিনি বলেন, ‘এই গ্রুপটা কারা, যারা বইমেলার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে চায়? তাদের উদ্দেশ্য কী সেটা খুঁজে বের করার চেষ্টা করছি। তাদেরও খুঁজছি।’

‘যাদের ইভটিজিং করেছে, কটূক্তি করেছে তারা অভিযোগ দিয়েছে। আমরা অভিযোগ নিয়েছি, যাচাই-বাছাই করছি,’ যোগ করেন ডিবি প্রধান হারুন।

এর আগে বিকেলে ডিবি কার্যালয়ে গিয়ে বইমেলা থেকে বের দেয়ার ঘটনায় হারুন অর রশিদের কাছে লিখিত অভিযোগ দেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে হিরো আলমকে দুয়োধ্বনি দিয়ে বইমেলা থেকে বের করে দেন শতাধিক দর্শনার্থী।

এদিকে ৯ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় স্ত্রীকে নিয়ে নিজের লেখা বইয়ের প্রচারণায় গিয়ে পাঠক ও দর্শনার্থীদের ক্ষোভের মুখে পড়েন মুশতাক। দুয়োধ্বনি দিয়ে তাদের বইমেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে যেতে বাধ্য করা হয়।

আলোচিত এই দম্পতি ওই ঘটনার পর নিজেদের নিরাপত্তা চেয়ে ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ডিবি কার্যালয়ে যান। সেখানে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের নিরাপত্তার জন্য আবেদন করেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com