1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

আমরা নেটওয়ার্কসের সাবস্ক্রিপশন শুরু ২৪ মার্চ

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২০ পিএম
  • ১৪১৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের আমরা নেটওয়ার্কস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর সাবস্ক্রিপশন আগামী ২৪ মার্চ শুরু হবে। চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ মার্চ। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১৪ ফেব্রুয়ারি আমরা নেটওয়ার্ককে রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৮ লাখ টাকা মূলধন সংগ্রহের অনুমোদন করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা নেটওয়ার্কস ১০ টাকা মূল্যের ৩ কোটি ৯ লাখ ৯৩ হাজার ৩০৪টি সাধারণ শেয়ার প্রতিটি ৩০ টাকা মূল্যে (শেয়ারপ্রতি ২০ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার ইস্যু করবে। বিদ্যমান দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে মোট ৯২ কোটি ৯৭ লাখ ৯৯ হাজার ১২০ টাকা মূলধন সংগ্রহ করবে।

কোম্পানিটি এ রাইট শেয়ারের অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেডেশন, নেটওয়ার্কের আওতাধীন এলাকা সম্প্রসারণ ও রাইট ইস্যুসংক্রান্ত খরচে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com