1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪ গোলাপগঞ্জ ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে বহিরাগতদের হামলা নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা

জয়পুরহাটে হত্যা মামলায় মা-ছেলেসহ ৫ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৫ পিএম
  • ৩১৬ Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় আবু হোসাইন নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজা টাকা করে জরিমানা করেছেন আদালত। মামলা চলাকালীন সময়ে দুই আসামি মৃত্যুবরণ করায় তাদের খালাস দিয়েছেন আদালত।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার কোকতারা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম ও ছেলে মো. রব্বানী, একই উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা বেগম ও ছেলে রাফিউল এবং কোকতারা গ্রামের নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মÐল এ তথ্য নিশ্চিত করেছেন।

আসামিদের মধ্যে আমিনা বেগম পলাতক রয়েছেন। বাকি চার আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়েছে।

আদালত ও মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ মার্চ সকালে আবু তাহেরকে পুর্ব শত্রæতার জের ধরে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় তার ছেলে আবু হোসেন এগিয়ে এলে আসামিরা তাকেও মারধর করে এবং সে গুরুত্বর আহত হলে আসামিরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় আবু হোসেনের মৃত্যু হয়।

এ ঘটনায় তার বাবা আবু তাহের ওই বছরের ৪ এপ্রিল পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ সোমবার এ রায় ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com