1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Title :
মে মাসে ৬১৩ সড়ক দুর্ঘটনায় ৬২২ জন নিহত আহত ১৬৫২ : যাত্রী কল্যাণ সমিতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধনী দ্রুত বাস্তবায়নের আহ্বান আহসান এইচ মনসুরের ২০২৭ অর্থবছরে ৩ লাখ কোটি টাকার এডিপি, বলছে সিপিডি প্রায় ৬ লক্ষ টাকা মূল্যমানের ১৯.৫ কেজি গাঁজা’সহ ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কর্মসংস্থান সৃষ্টিতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ স্বীকৃতি পেল কর্মসংস্থান ব্যাংক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার

বিএসইসির চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে সিএমজেএফ’র শোক

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০২ এএম
  • ২১৪ Time View

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজের (৭৯) মৃত্যুতে শোক জানিয়েছে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় সিএমজেএফ সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

শোক বার্তায় বলা হয়, বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজের মৃত্যুতে আমরা শোকাহত। সিএমজেএফ পরিবারের পক্ষ থেকে আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।

উল্লেখ্য, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ যোহর মরহুমার জানাযা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। ষাট ও সত্তরের দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন হাসিনা মমতাজ। তিনি সংগীতে বিশেষ অবদানের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর স্বামী রফিকুল ইসলাম খান ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com