1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সানলাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিকদার ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পদ্মা অয়েল ডি-থ্রি টুর্নামেন্টে তারকায় ঠাসা ওয়ালটনের চোখ শিরোপায় ‘এআই পাওয়ার ট্যুরিজম, সাসটেইনেবল ডেসটিনেশন’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০২৬ টফিতে যুক্ত হলো ১,০০০-এর বেশি নতুন কনটেন্ট ”ছয় বছরে গীতিকবি সংঘ বাংলাদেশ: কপিরাইট আন্দোলন থেকে গীতিকবিদের কল্যাণ” টেককানেক্ট ২০২৬ সংযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা আর ডিজিটাল প্রবৃদ্ধির ওপর জোর হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমারসহ নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস আনল শাওমি টামেক হাসপাতালে ‘স্বচ্ছ অভিযোগ বক্স’ স্থাপনের নির্দেশ প্রতিমন্ত্রীর

বিএসইসি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে কমিশনের শোক প্রকাশ

  • আপডেট : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৪৪ এএম
  • ২৪০ Time View

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা বিশিষ্ট কণ্ঠশিল্পী বেগম হাসিনা মমতাজের মৃত্যুতে কমিশন থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) এক শোক বার্তায় বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিএসইসির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।

শোক বার্তায় বলা হয়, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের মা হাসিনা মমতাজ আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৯ বছর। আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) বাদ যোহর মরহুমার জানাযা ধানমন্ডির ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। হাসিনা মমতাজ ৬০ এর দশক থেকে কন্ঠশিল্পী হিসেবে জনপ্রিয়তা লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ছাত্রী ছিলেন এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। পরবর্তীতে ৬৯ এর গণআন্দোলন এবং মুক্তিযুদ্ধের সময়েও সংগীতের মাধ্যমে স্বাধীনতাকামী মানুষকে অনুপ্রেরণা দেন তিনি। জনপ্রিয় গান ‘তন্দ্রাহারা নয়ন আমার’সহ আরো অনেক তাৎপর্যপূর্ণ গানের জন্য তিনি স্মরণীয়। কণ্ঠসংগীতে অবদানের জন্ম ২০১৯ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে শিল্পকলা পদক লাভ করেন তিনি। তাঁর স্বামী বিশিষ্ট ব্যাংকার মরহুম রফিকুল ইসলাম ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। বেগম হাসিনা মমতাজের একমাত্র পুত্র শিবলী রুবাইয়াত-উল-ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সাবেক ডিন এবং বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান। তিনি একমাত্র পুত্র, পুত্রবধূ শেনীন রুবাইয়াত, দুই নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এতে আরও বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পক্ষ হতে আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com