1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

নতুন নিয়মে ছুটল মেট্রোরেল

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.২৬ পিএম
  • ২৪৪ Time View

যাত্রীদের চাহিদার কারণে মেট্রোরেলের যাতায়াতের সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিটে নির্ধারণ করার ঘোষণা আগেই দিয়েছিল কর্তৃপক্ষ। আজ শনিবার সকাল থেকে তা কার্যকর হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এন ছিদ্দিক।

তিনি জানান, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত পিক আওয়ারে নির্ধারণ করা হয়েছে সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৪৮ মিনিট পর্যন্ত। আর মতিঝিল থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে সকাল ৮টা ১ মিনিট থেকে দুপুর ১২টা ৮ মিনিট পর্যন্ত। এ সময় মেট্রোরেল চলাচলের মধ্যবর্তী সময় ১০ মিনিট থেকে কমিয়ে ৮ মিনিট করা হয়েছে।

তিনি আরও জানান, উত্তরা উত্তর থেকে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে বিকেল ৩টা ১২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। আর মতিঝিল থেকে দুপুর ১২টা ৯ মিনিট থেকে বিকেল ৩টা ৫২ মিনিট পর্যন্ত ‘অফ পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ১২ মিনিট পর পর আগের মতোই মেট্রোরেল চলবে।

আবার উত্তরা উত্তর থেকে বিকেল ৩টা ১২ মিনিট থেকে রাত ৮টা ১১ মিনিট পর্যন্ত ‘পিক আওয়ার’ ধরা হয়েছে। এ সময় ৮ মিনিট পর পর মেট্রোরেল চলবে। আর মতিঝিল থেকে বিকেল ৩টা ৫৩ মিনিট থেকে ‘পিক আওয়ার’ ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com