1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অফিস

  • আপডেট : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৩ এএম
  • ২২২ Time View

শীত শেষে সারাদেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তাপমাত্রা আরও বেড়ে কয়েক দিনের মধ্যেই বজ্রসহ বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কুড়িগ্রামের রাজারহাটে শনিবার সকালে দেশের সর্বনিম্ন ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ ছাড়া ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা বাড়লেও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।

তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এ সময় পর্যন্ত সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া ‍শুষ্ক থাকতে পারে। তবে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে ঢাকায় শনিবার পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। এদিন সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮১ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com