1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংক হাসপাতালে বাংলা কিউআর পেমেন্ট সিস্টেম উদ্বোধন চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড় ১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা সকল ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন প্রিমিয়ার ব্যাংকের আন্তর্জাতিক স্বীকৃতি: ISO 27001:2022 সার্টিফিকেশন অর্জন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ রিয়েলমি সি১০০ উন্মোচন লভ্যাংশ ঘোষণা করেছে ডোরিন পাওয়ার Price Sensitive Information of Doreen Power Generations and Systems Ltd. গর্ভবতী সেজে সোহরাওয়ার্দী উদ্যানে আনিকার মাদকের রাজত্ব বিশ্ব শোভন কর্মদিবসে চুক্তিভিত্তিক ও পরিচর্যা কর্মীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিতের আহবান জানায় আওয়াজ ফাউন্ডেশন ও পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থা

কমপ্লায়েন্স অডিটর বেঁছে নিতে ডিএসইকে চিঠি দিয়েছে বিএসইসি

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ২.১৮ পিএম
  • ১৭০ Time View

ডিমিউচুয়ালাইজেশনের (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথকীকরণ) সাথে সাংঘর্ষিক হচ্ছে এমন কর্মসূচি দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এর পরিচালনা পর্ষদরা গ্রহণ করছেন বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রণ কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এ বিষয়ে বিএসইসির সহকারী পরিচালক মো. মোসাব্বির দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইর ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে স্কিম ও বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা অনুসারে পরিচালিত হচ্ছে কিনা সেটি খতিয়ে দেখতে এক্সচেঞ্জটিকে কমপ্লায়েন্স অডিটর বেছে নিতে বলা হয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ অর্থসূচককে বিষয়টি নিশ্চিত করেছেন।

চিঠিতে বিএসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জকে হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানি, একনাবিন ও এমজে আবেদিন অ্যান্ড কোম্পানি নামে তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠানের নাম সুপারিশ করেছে। যে কোন একটি নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়ার ৩০ দিনের মধ্যে বিএসইসিতে প্রতিবেদন জমা দেয়ার কথা বলা হয়।

কমপ্লায়েন্স অডিটের আওতায় কোন কোন বিষয় দেখতে হবে সেটিও উল্লেখ করেছে কমিশন। এর মধ্যে রয়েছে এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইনানুসারে মালিকানা ও লেনদেন স্বত্ব পৃথক্করণ সম্পন্ন হয়েছে সেটি খতিয়ে দেখতে হবে। ডিএসইর ডিমিউচুয়ালাইজেশন স্কিমের ৯.২.৩ ধারা অনুসারে ডিমিউচুয়ালাইজেশনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণ হয়েছে কিনা সেটি খতিয়ে দেখতে হবে।

এগুলো অর্জনে ডিএসইর নেয়া উদ্যোগের পাশাপাশি আরো কী উদ্যোগ নেয়া যেতে পারে, সেটিও নিরীক্ষককে দেখতে হবে। বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা ও ডিমিউচুয়ালাইজেশন আইনে থাকা আচরণবিধি, নীতিনৈতিকতা ও অন্যান্য বিষয় অনুসারে ডিএসইর বিদ্যমান কার্যক্রম পরিচালিত হচ্ছে কিনা সেটিও দেখতে হবে নিরীক্ষককে।

এছাড়াও দৈনন্দিন আর্থিক ও ব্যবস্থাপনাগত বিভিন্ন ইস্যুতে এক্সচেঞ্জের পর্ষদ সিদ্ধান্ত নেয়ার কমিশনের পর্যবেক্ষণে উঠে আসে, যা ডিমিউচুয়ালাইজেশনের চেতনার সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে দুই স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিম ও বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিধিমালা অনুসারে তাদের কার্যক্রম পরিচালনা করছে কিনা সেটি খতিয়ে দেখতে কমপ্লায়েন্স অডিট করার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এর আগে ২০১৩ সালে পুঁজিবাজারের উন্নয়ন ও কার্যকর প্রাতিষ্ঠানিক সুশাসন প্রতিষ্ঠার জন্য মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণের মাধ্যমে দেশের দুই স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন করা হয়। যদিও দেশের দুই স্টক এক্সচেঞ্জ’ই প্রকৃত ডিমিউচুয়ালাইজেশন বাস্তবায়ন থেকে এখনো অনেক পিছিয়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com