1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
Title :
পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ, অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের উদ্যোগে SICIP-EDP-এর তৃতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঁচটি পিইএমএফ ডিভাইস হস্তান্তর পৌরসভার নানা সমস্যা নিয়ে নাগরিকদের সঙ্গে প্রশাসকের মতবিনিময় সভা Notice of the 48th Annual General Meeting of Monno Agro & General Machinery Ltd. সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক

ভৈরবে ১৫ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ পাচারকারী আটক

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.৫৫ পিএম
  • ৩৭৩ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শুল্ক ফাঁকি দিয়ে ১৫ হাজার কেজি ভারতীয় চিনি প্রাচারককালে ৩ পাচারকারীকে আটক করেছে ভৈরব থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কমলপুর ট্রমা সেন্টার হাসপাতালের সামনে থেকে ট্রাক ভর্তি চিনিসহ  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর গ্রামের শাজাহান হাওলাদের ছেলে শাহীন হাওলাদার (৩৮)।

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর মুন্সিপাড়া এলাকার আজিজুলের ছেলে মো. শাওন (২৫) ও নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর গ্রামের হাসেম উদ্দিনের ছেলে মো. আসিফ হোসেন (২৪)। এ সময় ইন্নাত মিয়া (৩৫) এক পাচারকারী পালিয়ে যায়।

থানা পুলিশ সূত্রে জানান যায়, ১৫ ফেব্রয়ারি দিবাগত রাতে ঢাকা-সিলেট মহাসড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-২৫৩৯) তল্লাশির জন্য থামানো হয়। পরে তল্লাসি করলে শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩০০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। এসময় ট্রাক ভর্তি চিনিসহ তাদের তিনজনকে থানায় আনা হয়। এর আগে তল্লাশির এক ফাঁকে ইন্নাত মিয়া নামের এক পাচারকারী পালিয়ে যায়।

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, শুল্ক ফাকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারতীয় পণ্য সংগ্রহকরে নিজের হেফাজতে রাখার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের হেফাজতে রাখা ৩০০ বস্তা ভারতীয় চিনিও জব্দ করা হয়। যার ওজন ১৫ হাজার কেজি। এ বিষয়ে নিয়মিত মামলা রুজু করে শাহীন হাওলাদার, মো. শাওন ও আসিফ হোসেনকে কিশোরগঞ্জ আদালতে মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com