1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

জানুয়ারিতে মূল্যস্ফীতি বেড়েছে ০.৪৫ শতাংশ

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.৩৫ এএম
  • ২৬৭ Time View

দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে। চলতি বছরের জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ। তবে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি কমেছে শূন্য দশমিক ০২ শতাংশ।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ভোক্তা মূল্যসূচকের (সিপিআই) হালনাগাদ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

বিবিএসের সবশেষ তথ্যানুযায়ী, জানুয়ারিতে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে ৯ দশমিক ৮৬ শতাংশ হয়েছে, গত ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৪১ শতাংশ।

দেশে হঠাৎ বেড়ে যাওয়া খাদ্যমূল্যস্ফীতি কিছুটা কমেছে জানুয়ারিতে। এ মাসে সার্বিক খাদ্যমূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৫৬ শতাংশ। ডিসেম্বরে যেটি ছিল ৯ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে ডিসেম্বরে সার্বিক খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৫২ শতাংশ থাকলেও জানুয়ারিতে সেটি বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে দাঁড়িয়েছে।

এছাড়া জানুয়ারিতে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৭০ শতাংশে। এর মধ্যে খাদ্যমূল্যস্ফীতি ৯ দশমিক ৮৬ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ১৯ শতাংশ।

আর শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৯৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৯৮ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৪৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com