শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ফরিদপুর -৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজনের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা নিমসার কাঁচাবাজারে টোলের নামে চাঁদাবাজি, যৌথ অভিযানে আটক-৯ প্রায় ২৬ লক্ষ টাকা মূল্যের ৮৬ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১ সংরক্ষিত নারী আসনে আলোচনায় কণ্ঠযোদ্ধা রোক্সার রহমান মাধবপুরে এমপি সৈয়দ ফয়সল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা, সভাপতি সাগর ও সেক্রেটারি মাসুম হরিপুরে ২ দিনে ভ্রাম্যমান আদতে ৭৪ হাজার টাকা অর্থ দন্ড সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক মর্যাদা রক্ষায় ইসলামী ব্যাংকের ব্যতিক্রমী সঞ্চয় স্কিম বাংলাদেশে টেকনোর ডাবল ধামাকা: ক্যামন ৫০ সিরিজ ও পোভা কার্ভ ২ ফাইভ-জি উন্মোচন নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেলেন মো. মোস্তাকুর রহমান

রূপগঞ্জে ৯ গুণীজনকে সংবর্ধণা

শাকিল আহম্মেদ
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪২ Time View

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ ক্যাটাগরিতে ৯ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজনদের মাঝে ক্রেষ্ট ও উত্তরীয় প্রদান করা হয়। পরে ফাউন্ডেশনের সহযোগী প্রতিষ্ঠান ব্রাইট শিশু কানন হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান রাসেল আহমেদ জানান, আব্দুর রাজ্জাক ও রওশন আরা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর স্থানীয় গুণীজনদের সংবধর্ণা দেওয়া হয়। এবছর ৯ গুণীজনকে সংবধর্ণা দেওয়া হয়েছে।

এরা হলেন, কৃষিতে আমির হোসেন, মুক্তিযোদ্ধা সিরাজউদ্দিন আহম্মেদ, চিকিৎসায় ডা. আইয়ুব আলী, শিক্ষায় পরিতোষ সরকার, নারী উদ্যোক্তা সমরি বেগম, রতœগর্ভা নারী জুখেলা বেগম, ক্লিন ইমেজের রাজনীতিবীদ কামাল আহম্মেদ রঞ্জু, অনুসন্ধানী সাংবাদিকতায় আতাউর রহমান সানী ও ফিচার সাংবাদিকতায় মাহবুব আলম প্রিয়।

নারায়ণগঞ্জ জজ কোর্টের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেলের সভাপতিত্বে সংবধর্ণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি  কলামিষ্ট ও গবেষক মীর আব্দুল আলীম, রূপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার, অ্যাডভোকেট মেজবাহউদ্দিন আহম্মেদ, শহিদুল্লাহ গাজী, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম লিখন, শাকিল আহম্মেদ, ইউপি সদস্য মাসুম আহম্মেদ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, আবুল হাশেম, জাহাঙ্গীর হোসেন, ফারুক ভূঁইয়া প্রমুখ।

পরে ব্রাইট শিশু কানন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS