1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

ঈশ্বরদীতে ডিবির হাতে ভূয়া পুলিশ আটক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৫২ পিএম
  • ২৫৫ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে মোঃ শেহজান (২০) নামে পুলিশের এক ভূয়া সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল বুধবার দুপুরে শহরের ভাটাপাড়াস্থ জিন্নাহ আলীর বাসার সামনে থেকে আটক করা হয়। আটক শেহজান পাবনার আটঘরিয়া উপজেলার কচুয়ারামপুর গ্রামের মোঃ হাফিজুর রহমানের ছেলে।

একাধিক সূত্র মতে, আটক মোঃ শেহজান দীর্ঘ দেড় বছর ধরে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়িতে চলাফেরা করেন। বিভিন্ন এলাকায় অভিযানে পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে অংশ নিতেন। ফাঁড়িতেই পুলিশের বেডে ঘুমাতেন। আর আটকের পর জানা গেল তিনি ভূয়া পুলিশ সদস্য।

এই বিষয়ে জানতে আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউফ খানের ব্যবহৃত সরকারি ও ব্যক্তিগত মোবাইল ফোনে বার বার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেননি।

তবে এটি এসআই সোহেল জানান, শেহজানকে আটকের আগে (আজকেও) ফাঁড়িতে দেখা গিয়েছিল। পুলিশের পোশাক পড়ে দুপুরে শহরের ভাটাপাড়াস্থ রাশিয়ানদের বসবাসকৃত বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের নিকট গিয়ে কথাবার্তা বলেন। তার কথা সন্দেহ হলে পুলিশ সদস্যরা শেহজানকে আটক করেন।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, আটক শেহজান ঘটনার সময় রাশিয়ানদের বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিকট নিজেকে ২০২৩ সালের ২৩ (খ) ব্যাচের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। সেখানে ওই ব্যাচের এক পুলিশ সদস্য ছিলেন।

তিনি চ্যালেঞ্জ করায় শেহজান সঠিক কোন জবাব দিতে পারে না। তখন তাকে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করে পাবনায় ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি ক্যাপ উদ্ধার করা হয়েছে।

পাবনা ডিবি (ওসি) ইমরান মাহমুদ তুহিন জানান, আটক ভূয়া পুলিশ সদস্য শেহজান পুলিশের উপর ভীষণভাবে দূর্বল। পুলিশে চাকরী নেওয়ার চেষ্টা করছে। তবে তার অন্যকোন উদ্দেশ্য ছিল কিনা তা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com