1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ট্রেনের ধাক্কায় ইঞ্জিনের হুকের সাথে আটকে ছিল লাশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ২.৪৯ পিএম
  • ২৯৭ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে ভৈরব রেলওয়ে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনের ইঞ্জিনের হুকে লাগোয়া অবস্থায় ভৈরব রেলওয়ে স্টেশন থেকে লাশটি উদ্ধার করা হয়। দুর্ঘটনার ঘটনাটি ঘটে নরসিংদী জেলার আমীরগঞ্জ রেল স্টেশন এলাকায়। 

নিহত বৃদ্ধ নরসিংদীর রায়পুরার হাসনাবাদ উত্তর পুর এলাকার মৃত কফিল উদ্দিন মীরের ছেলে আব্দুল বারিক (৬০)। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায়।

পরিবার ও স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত আব্দুল বারিক আমিরগঞ্জ স্টেশন এলাকার একজন পানের দোকানদার। প্রতিদিনের ন্যায় তিনি দোকানে যেতে রেল লাইন পারাপার হওয়ার সময় সকাল ৮ টা ২০ মিনিটে এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী সোনার বাংলা (৭৮৮) ট্রেনটিতে ধাক্কা লেগে তিনি ইঞ্জিনের হুকের সাথে আটকে যায়। ৮টা ৪০ মিনিটে ভৈরবে পৌঁছে ট্রেনটি দাড়ালে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

ভৈরব রেলওয়ে থানার এসআই কার্তিক চন্দ্র রায় জানান, নিহত বৃদ্ধ লোকটি কানে কম শুনতো। পরিবারকে খবর দেয়া হয়েছে। এই ঘটনায় রেল চলাচল কিছুটা সময় বন্ধ ছিলো। ৯টার পর আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com